
পাওয়ার প্লে খুব
বেশি রান যে তুলতে পারে সেটিও না। তবে গত দুই টি-টোয়েন্টির তুলনায় আজ গায়ানায় টস জিতে
ব্যাটিং করতে নেমে দুই ওপেনার এনামুল হক বিজয় ও লিটন দাস বেশ দেখে শুনে ব্যাটিং শুরু
করেন।
দুজনে মিলে ধীরে
রান তুলতে থাকলেও আশা জাগাচ্ছিল টিকে থাকার। তবে সেই আশায় গুড়েবালি। ওডেন স্মিথের করা
চতুর্থ ওভারের তৃতীয় বলটা ঠিক কোনদিকে খেলবেন সেটাই যেন বুঝে উঠতে পারেননি বিজয়। শর্ট
লেন্থের বলটা ক্যাচ তুলে দেন মিড উইকেটে। ১১ বলে ১০ রান করে ফিরে যান সাজঘরে।
পাওয়ার প্লে-তে
ব্যাট করতে নেমে সাকিবও শুরুটা করেন বাউন্ডারি দিয়ে। তবে তিনিও থিতু হতে পারেননি। মাত্র
৩ বলে ৫ রান করে রোমারিও শেফার্ডের বলে ক্যাচ দেন মিড উইকেটে থাকা স্মিথের হাতে।
পাওয়ার প্লে শেষে
বাংলাদেশ সংগ্রহ করে ২ উইকেটে ৪৪ রান। ব্যাট করছেন ২৩ রানে অপরাজিত থাকা লিটন দাস ও
৩ রানে আফিফ হোসেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে ৪৮ রান।

