Logo
শিরোনাম

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে নেদারল্যান্ডস

প্রকাশিত:রবিবার ০৪ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১১২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস। যুক্তরাস্ট্রের বিপক্ষে নকআউট পর্বের প্রথম ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে রয়েছে ডাচরা। 

শনিবার থেকে শুরু কাতার বিশ্বকাপের আসল রোমাঞ্চ। এদিন থেকে প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু। এখান থেকেই শুরু হচ্ছে নকআউট রাউন্ড।

এখানে সব দলকেই পরের রাউন্ডে যেতে হলে জিততে হবে। যে দল হারবে তারাই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

নকআউট রাউন্ডে শুরু হবে পেনাল্টি শুটআউট প্রক্রিয়া। পুরো ৯০ মিনিটের খেলা শেষে উভয় দলের স্কোর সমান থাকলে ৩০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে। এমনকি এই ৩০ মিনিটে, স্কোর টাই হলে, একটি পেনাল্টি শুটআউট খেলা হবে এবং এটি ম্যাচের ফলাফল নির্ধারণ করবে। নকআউট পর্বের এই লড়াইয়ের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি নেদারল্যান্ডস। 

কাতার বিশ্বকাপের গ্রুপপর্বের দুর্দান্ত পারফরর্ম করে ষোলোর প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি নেদারল্যান্ডস। 

কাতাতের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হয়। খেলা শুরুর মাত্র ১০ মিনিটে মেমফিস ডেপাইয়ের গোলে এগিয়ে যায় ডাচরা।

এরপর খেলার ৪৫ মিনিটে কর্নার থেকে ডি বক্সের বাইরে পাওয়া বলে ডান পায়ের জোড়ালো শটে গোল নিশ্চিত করে ব্যবধান দ্বিগুন করেন দালি ব্লিন্ড।

প্রথমার্ধের খেলা শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস। প্রথমার্ধে বল দখলে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও গোলে এগিয়ে রয়ের নেদারল্যান্ডস। 


আরও খবর