Logo
শিরোনাম

পর্তুগালের বিপক্ষে সুয়ারেজকে ছাড়াই মাঠে নামছে উরুগুয়ে

প্রকাশিত:মঙ্গলবার ২৯ নভেম্বর ২০২২ | হালনাগাদ:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ৭৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টিকে থাকার লড়াইয়ে আজ (২৯ নভেম্বর) পর্তুগালের বিপক্ষে মাঠে নামছে উরুগুয়ে। গুরুত্বপূর্ণ ম্যাচে উরুগুয়ে দলে নেই লুইস সুয়ারেজ। তার স্থলাভিষিক্ত হয়েছেন এডিনসন কাভানি।

প্রথম ম্যাচে জয়ের ফলে অনেকটাই নির্ভার পর্তুগাল। এই ম্যাচ জিতলেই শেষ ১৬র টিকিট কাটবে তারা। প্রথম ম্যাচে চোট পাওয়ায় এই ম্যাচে থাকছেন না ডিফেন্ডার দানিলো। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ পেপে।

পর্তুগাল একাদশ: দিয়েগো কস্তা, পেপে, রুবেন দিয়াজ, রুবেন নেভেস, রাপাল গুয়েরেইরো, হোয়াও কানসালো, বেনার্দ সিলভা, কার্ভালহো, ব্রুনো ফার্নান্দেস, হোয়াও ফেলিক্স এবং ক্রিশ্চিয়ানো রোনালদো।

উরুগুয়ে একাদশ: সার্জিও রোসেত, কোয়াতেস, হোসে মারিয়া জিমেনেজ, ভারেলা, দিয়েগো গডিন, ম্যাথিয়াস অলিভেরা, ম্যাতিয়ান ভেসিনো, রদ্রিগো বেনতানকুর, ফেডেরিকো ভালভার্দে, ডারুউইন নুয়েজ, এডিনসন কাভানি


আরও খবর