
রিয়াল মাদ্রিদে
পার করেছেন কঠিন সময়, একের পর এক গোল মিস করে সমর্থকদের কাছ থেকে শুনেছেন দুয়ো। কিন্তু
বেনজিমা ঘুরে দাঁড়িয়েছেন, মাঠে পারফরম্যান্স করে সেই রিয়াল মাদ্রিদের জার্সিতে জিতেছেন
ব্যালন ডি'অর। বর্ষসেরার পুরস্কার জেতার পর জানালেন, রিয়াল মাদ্রিদেই অবসর নিতে চান
তিনি।
সোমবার ফ্রান্সের
প্যারিসে ২০২১-২২ মৌসুমের ব্যালন ডি'অর ওঠে করিম বেনজিমার হাতে।৩৪ বছর বয়সে এসে ক্যারিয়ারে
প্রথমবার ব্যালন ডি'অর জয়ের স্বাদ পেলেন বেনজিমা।
২০০৯ সালে রিয়ালে
যোগ দেওয়ার পর স্পেনের ক্লাবটিতে এখনো খেলে যাচ্ছেন। ক্লাবটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ
গোলদাতা এখন ফরাসি এই ফরোয়ার্ড। প্যারিসে ব্যালন ডি'অর জেতার পর তাকে জিজ্ঞেস করা হয়,
রিয়ালেই কি ক্যারিয়ার শেষ করবেন? এমন প্রশ্নের জবাবে বেনজিমা বলেছেন,'হ্যাঁ, এছাড়া
আর কোনো বিকল্প নেই। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া আমার কাছে স্বপ্ন ছিল। আমার তিনটি স্বপ্ন
ছিল; মায়ের জন্য একটি বাড়ি কেনা, রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এবং ব্যালন ডি'অর জেতা।
'
রিয়ালের সঙ্গে
বেনজিমার বর্তমান চুক্তি শেষ হবে ২০২৩ সালে। তখন তাঁর বয়স হবে ৩৫। কিন্তু তখন রিয়ালের
সঙ্গে বেনজিমার চুক্তি বাড়বে কিনা তা সময়ই বলে দিবে।

