Logo
শিরোনাম

সাকিব ভাই তাড়াতাড়ি শেষ করেন: সোহান

প্রকাশিত:মঙ্গলবার ১০ আগস্ট ২০২১ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ২২৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নেন ভাই নেন,তাড়াতাড়ি শেষ করেন ভাই ,অনেকদিন পর বাসায় যাবো। উইকেটের পেছনে দাঁড়িয়ে সাকিব আল হাসানের কাছে এমন আবদার করে বসেন কাজী নুরুল হাসান সোহান।

তখন মূলত টাইগারদের কামড়ে ধুঁকছে টিম অস্ট্রেলিয়া। বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত। তখন অস্ট্রেলিয়া ৯ উইকেট হারিয়ে ৫৮ রান।  ব্যাটিংয়ে জাম্পা। পরে সোহানের কথা রেখেছেন বিশ্বসেরা সাকিব। সাকিবের বলে ক্যাচ আউট হন জাম্পা।

সোহান মূলত উইকেটরক্ষকের পাশাপাশি ডানহাতি ব্যাটসম্যান হিসেবে ভূমিকা পালন করে থাকেন। তিনি বাংলাদেশের বৃহত্তর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন।  তিনি ২০১৬ সালের জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে প্রথম টি-টোয়েন্টি ক্রিকেট অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকে

টে আত্মপ্রকাশ করেন। ম্যাচে দারুণ ভূমিকা রাখেন সোহান। উইকেটের পেছনে দাঁড়িয়ে দলকে উৎসাহ দেন।

বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ের সামনে টিকতেই পারলো না অস্ট্রেলিয়া। নিজেদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হলো অজিরা।


আরও খবর