Logo
শিরোনাম

সারা দেশে নিয়োগ দেবে রানার গ্রুপ

প্রকাশিত:রবিবার ০৭ মার্চ ২০২১ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২৬৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রানার গ্রুপ। প্রতিষ্ঠানটিতে সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ, সার্ভিস (কমার্শিয়াল ভেহিকেল)।

যোগ্যতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এমআইএসটি, আইইউটি, বুয়েট, রুয়েট, কুয়েট এর প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। মাইক্রোসফট অফিসে অভিজ্ঞতা থাকতে হবে। ২২ থেকে অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল: সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন অথবা সিভি ইমেইল করতে পারবেন ([email protected]) এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ: ১৫ মার্চ, ২০২১।

সূত্র : বিডিজবস

নিউজ ট্যাগ: রানার গ্রুপ

আরও খবর

দেশবন্ধু গ্রুপে ম্যানেজার পদে চাকরি

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩