Logo
শিরোনাম

সারা দেশে নিয়োগ দেবে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ

প্রকাশিত:রবিবার ১৪ মার্চ ২০২১ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ২১৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার।

পদসংখ্যা: মোট ১৭ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিবিএ/ এমবিএ/ এমবিএম অথবা ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর কাজের এক থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিসে দক্ষতা ও চাপের মধ্যে কাজের মানসিকতা থাকতে হবে। ২৫ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল: সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ২০ মার্চ, ২০২১।

সূত্র : বিডিজবস


আরও খবর

দেশবন্ধু গ্রুপে ম্যানেজার পদে চাকরি

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩