Logo
শিরোনাম

সাভারে বলাৎকারের চেষ্টার অভিযোগে অধ্যক্ষসহ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

প্রকাশিত:রবিবার ০৪ জুলাই ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ২১৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাভার থেকে সাব্বির হোসেন

সাভারের এক মাদ্রাসায় ১০ বছরের শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানি ও বলাৎকারের চেষ্টা করার অভিযোগে রবিবার ভোরে অধ্যক্ষ ও এক শিক্ষককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

অভিযোগে জানা গেছে, নাটোরের শিকার পাড়া থেকে এসে সাভারের একটি গার্মেন্টসে কাজ করতো শিশুটির পিতা। তার ১০ বছরের শিশুকে লেখাপড়া করার জন্য ছায়াবীথি আমতলা মোড়ের তাহফিজুল কুরআন মাদ্রাসায় ভর্তি করেন। সেখানে শিশুটি হিফজুতে লেখাপড়া করে আসছিলো। গত শনিবার ভোরে মাদ্রাসার শিক্ষক ইব্রাহীম মিয়া শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে নিজের কক্ষে নিয়ে যৌন হয়রানি করে এবং বলাৎকার করার চেষ্টা করে। ঘটনাটি অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের জানায় ভুক্তভোগী। পরে ঐ রাতেই মাদ্রাসার অধ্যক্ষ মওলানা ফরিদ উদ্দিন ও শিক্ষক ইব্রাহীম মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়।

সাভার মডেল থানা পুলিশ জানায়, শিশুটিকে নিরাপত্তা হেফাজতে নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা ও তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।


আরও খবর