
টি-টোয়েন্টি বিশ্বকাপের
দ্বিতীয় গ্রুপে সেমিফাইনালের দৌড়ে আজ আফগানিস্তানের মুখোমুখি নিউজিল্যান্ড।
ম্যাচটি নিউজিল্যান্ডের
কাছে কোয়ার্টার ফাইনালের মতো। এ ম্যাচের ওপর আবার চোখ আছে ভারতেরও। নিউজিল্যান্ড জিতে
গেল নেট রানরেট দিয়ে কোনো কাজ হবে না। বাক্সপেটরা গুছিয়ে দেশে ফিরে যেতে হবে কোহলি
এন্ড কোংয়ের।
এমন এক ম্যাচে
টস জিতেছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নাবি। জিতেই নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত। কিউই
অধিনায়ক কেন উইলিয়ামসনও জানালেন, টস জিতলে তার সিদ্ধান্তও থাকত একই।

