
অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে থাইল্যান্ডে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
শুক্রবার (৪ মার্চ) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
ওয়ার্নের ম্যানেজমেন্ট কোম্পানি স্থানীয় সময় শনিবার ভোরে এক বিবৃতিতে বলেছে, 'শেনকে তার ঘরে অচেতন অবস্থায় পাওয়া গেছে। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

