Logo
শিরোনাম

সহকারী প্রোগ্রামার পদে নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত:বুধবার ২৪ মার্চ ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ৩১০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংলাদেশ ব্যাংকে সহকারী প্রোগ্রামার পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী প্রোগ্রামার।

পদসংখ্যা: মোট ২০ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন: জাতীয় বেতন স্কেল-২০১৫-এর অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০ টাকা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.erecruitment.bb.org.bd)-এর মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ এপ্রিল, ২০২১।

নিউজ ট্যাগ: বাংলাদেশ ব্যাংক

আরও খবর

দেশবন্ধু গ্রুপে ম্যানেজার পদে চাকরি

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩