Logo
শিরোনাম

ষষ্ঠ ধাপে ২১৮ ইউপিতে ভোট কাল

প্রকাশিত:সোমবার ৩১ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৫৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ষষ্ঠ ধাপে দেশের ২১৮ ইউনিয়ন পরিষদে (ইউপি) সোমবার ভোট অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।

নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে ভোটের উপকরণ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যরাও মাঠে অবস্থান নিয়েছে।

এদিন ২২ জেলার ৪২টি উপজেলায় মোট ২১৮টি ইউপিতে নির্বাচন হচ্ছে। এতে চেয়ারম্যান পদে ১ হাজার ১৯৯ জন, সাধারণ সদস্য পদে ৭ হাজার ৮৪৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ হাজার ৫৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।

চলমান ইউপি নির্বাচনে ইতোমধ্যে পাঁচ ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় ৩৬৫টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এক হাজার ইউপিতে এবং চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ৮৩৬ ইউপিতে ভোটগ্রহণ করা হয়। পঞ্চম ধাপে গত ৫ জানুয়ারি ৭০৮ ইউপিতে ভোট হয়েছে। ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে ২১৮ ইউপিতে ভোটগ্রহণ হবে।

নিউজ ট্যাগ: নির্বাচন কমিশন

আরও খবর