Logo
শিরোনাম

সমর্থকের ফোন ভাঙায় দুই ম্যাচ নিষিদ্ধ রোনালদো

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ নভেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৭৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সব সম্পর্ক চুকে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে শাস্তি থেকে রেহাই পেলেন না সিআরসেভেন। ম্যানইর জার্সিতে এক সমর্থকের ফোন ভাঙায় দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে রোনালদোকে। সঙ্গে দিতে হবে ৫০ হাজার ইউরো জরিমানা।

রোনালদোর সঙ্গে ইতোমধ্যে চুক্তি বাতিল করেছে ম্যানইউ। তার মানে দলটির হয়ে আর খেলার সম্ভাবনা নেই রোনালদোর। তবে দিতে হবে জরিমানার টাকা।

তার সঙ্গে ছবি তুলতে চাওয়া এভারটন সমর্থকের সেলফোন আছড়ে ভেঙে ফেলেন তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে এমন দৃশ্য। সেই শাস্তিটা রোনালদো যখন পেলেন, তখন ম্যানইউ শব্দটি তার কাছে অতীত।


আরও খবর