
জনবল নিয়োগের
বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে এরিয়া
সেলস ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই
আবেদন করতে পারবেন।
পদের নাম:
এরিয়া সেলস ম্যানেজার
(ওয়ালটন মোবাইল)।
শিক্ষাগত যোগ্যতা
ও অভিজ্ঞতা:
স্বীকৃত যেকোনো
বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সেলস ও মার্কেটিং এ প্রার্থীর দুই থেকে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যুনতম
২৮ থেকে অনূর্ধ্ব ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
কর্মস্থল:
সারা দেশ (প্রতিষ্ঠান
নির্ধারিত)।
বেতন:
আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া:
প্রার্থীরা বিডিজবস
অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ:
২০ আগস্ট, ২০২২।

