Logo
শিরোনাম

সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ টেস্ট দল

প্রকাশিত:শুক্রবার ০৩ জুন ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১২৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। সফরের শুরুতেই দুই টেস্টের সিরিজ। অ্যান্টিগায় প্রথম টেস্ট ১৬ জুন এবং সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ জুন। তাই টেস্ট দলের সদস্যরাই আগে ক্যারিবিয়ানে উড়াল দিচ্ছেন।

দুই গ্রুপে ভাগ হয়ে টেস্ট দলের ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন। আজ প্রথম গ্রুপ দেশ ছাড়বে। সন্ধ্যা পৌনে ৮টায় কাতার এয়ারলাইনসের ফ্লাইটে ক্রিকেটারদের একাংশ ক্যারিবিয়ানের উদ্দেশ্যে বিমানে চড়বেন। আগামী ৬ জুন ক্রিকেটারদের দ্বিতীয় গ্রুপ যাবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ওয়ানডে ও টি-২০ দলের ক্রিকেটাররা ২২ জুন দেশ ছাড়বেন। বৃহস্পতিবার বিসিবির লজিস্টিকস বিভাগ এ তথ্য জানিয়েছে।

টেস্টের পর উইন্ডিজদের বিরুদ্ধে তিনটি করে টি-২০ ও ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। ২ ও ৩ জুলাই সিরিজের প্রথম দুটি টি-২০ অনুষ্ঠিত হবে ডমিনিকায়। তারপর গায়ানায় তৃতীয় টি-২০ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের মুখোমুখি হবেন টাইগাররা।


আরও খবর