Logo
শিরোনাম

সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা ৯ জুলাই

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ জুন ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২০২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৯ জুলাই শনিবার দেশটিতে পালিত হবে মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আর ৮ জুলাই শুক্রবার পালিত হবে পবিত্র হজ। গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

চাঁদ দেখার খবর নিশ্চিত করে মক্কার হারামাইন শরীফাইনের কর্মকর্তারা জানান, আরাফার দিন (ইউম উল হজ) ৮ জুলাই শুক্রবার নিশ্চিত করা হয়েছে এবং ৯ জুলাই শনিবার ঈদুল আযহা উদযাপিত হবে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় সৌদি আরবের তামির অবজারভেটরি থেকে জিলহজ মাসের চাঁদ স্পষ্টভাবে দেখা গেছে বলে গালফ নিউজ জানিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও সংযুক্ত আরব আমিরাতও ৯ জুলাই ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে।

এছাড়া কাতার, জর্ডান, কুয়েত এবং অন্যান্য আরব রাষ্ট্রও যেকোনো মুহূর্তে চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলে আশা করা হচ্ছে।


আরও খবর

আজ ঈদ

বৃহস্পতিবার ১১ এপ্রিল ২০২৪