Logo
শিরোনাম

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

প্রকাশিত:শুক্রবার ২৫ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ৩১০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে মারা গেলেন সালোয়মান শেখ (৪০) নামে এক মৌয়াল। বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকালে পশ্চিম সুন্দরবন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সালোয়মান শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গাদোড়া গ্রামের আনসার শেখের ছেলে।

বনবিভাগ জানায়, গত ২০ মার্চ বুড়িগায়োলিনী স্টেশন থেকে মধু আহরণের পাশ নিয়ে পাঁচজনের একটি দলের সঙ্গে সুন্দরবনে প্রবেশ করেন সালোয়মান।

এ বিষয়টি নিশ্চিত করে বুড়িগায়োলিনী স্টেশন কর্মকর্তা নুর আলম জানান, সালোয়মান নামের একজন বাঘের আক্রমণে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তার মরদেহ উদ্ধার করে লোকালয়ে আনার প্রচেষ্টা চলছে। সরকারি নিয়ম অনুযায়ী নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আরও খবর