Logo
শিরোনাম

সুন্দরবনে বাঘের তাড়া, গাছে উঠে রক্ষা পেলেন জেলে

প্রকাশিত:বৃহস্পতিবার ২০ অক্টোবর ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২৩৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে গাছে উঠে প্রাণ বাঁচিয়েছেন মো. ওমর মোল্লা (৫০) নামে এক জেলে। তিনি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার মৃত তৈয়ব আলী মোল্লার ছেলে।

বুধবার (১৯ অক্টোবর) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের শ্যালা নদীর নির্গামারী এলাকায় কাঁকড়া ধরার সময় এই ঘটনা ঘটে। তখন জীবন বাঁচাতে গাছে উঠে পড়েন মো. ওমর মোল্লা। পরে মুঠোফোনে বিষয়টি স্বজনদের জানালে সন্ধ্যা নাগাদ স্থানীয় ১০-১২ জন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

জেলে ওমর মোল্লাকে উদ্ধারে যাওয়া জয়মনি এলাকার সুমন হাওলাদার বলেন, সুন্দরবনের চাঁদপাই স্টেশন থেকে পাস নিয়ে এদিন সকালে সুন্দরবনে কাঁকড়া ধরতে যান ওমর। দুপুর ২টার সময়  বাড়ি ফিরে আসের কথা থাকলেও তিনি ফেরেননি।

তিনি আরও বলেন, বিকেলের দিকে ওমর মোল্লা মুঠোফোনের মাধ্যমে আমাদেরকে বাঘের তাড়া খেয়ে গাছে আশ্রয় নেওয়ার কথা বলেন। পরে আমরা বন বিভাগের অনুমতি নিয়ে ১০-১২ জন সুন্দরবনের ভেতর যাই। সন্ধ্যার কিছুক্ষণ আগে ওমরকে উদ্ধার করতে সক্ষম হই।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবীর বলেন, বাঘের তাড়া খেয়ে এক জেলের গাছে আশ্রয় নেওয়ার কথা শুনেছি। আমরা তার খোঁজখবর নিয়েছি। তিনি সুস্থ আছেন। মাঝে মধ্যেই এ ধরনের ঘটনা থেকে বোঝা যায় সুন্দরবনে বাঘ বেড়েছে।


আরও খবর

সুন্দরবনে বাঘ গণনার ৮ ক্যামেরা চুরি

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩

সুন্দরবনে বাঘ গণনা শুরু

বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি ২০২৩