Logo
শিরোনাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে জোড়া বদল

প্রকাশিত:শনিবার ১৫ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৬৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জোড়া বদল বাংলাদেশের। ১৫ জনের দলে নেওয়া হল সৌম্য সরকার এবং শরিফুল ইসলামকে। তাঁরা রিজার্ভ দলে ছিলেন। মূল দল থেকে বাদ পড়লেন সাব্বির রহমান এবং সাইফুদ্দিন।

বিসিবির তরফে বলা হয়, বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার এবং বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে দলে নেওয়া হল। তাঁরা বিশ্বকাপের রিজার্ভ দলে ছিলেন। ১৪ সেপ্টেম্বর যে দল ঘোষণা করা হয়েছিল, সেই দলে ছিলেন সাব্বির রহমান এবং সাইফুদ্দিন। তাঁদের জায়গায় সৌম্য এবং শরিফুলকে নেওয়া হয়েছে। সাব্বির এবং সাইফুদ্দিন দেশে ফিরে যাবেন। তাঁরা নিউজল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলছিলেন। রিজার্ভে থাকা দলের কেউই অস্ট্রেলিয়া যাবেন না।

নিউজল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলছিল বাংলাদেশ। সেখানে একটি ম্যাচেও জিততে পারেনি তারা। দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, এশিয়া কাপের আগে থেকেই আমাদের পরিকল্পনা ছিল নির্দিষ্ট জায়গায় সেই ধরনের ক্রিকেটারকেই খেলানো। সেই কারণেই সাব্বিরকে ব্যাটিং অর্ডারে উপরের দিকে খেলানো হচ্ছিল। এক জন ক্রিকেটারের দায়িত্ব হল নিজের কাজটা করা। টি-টোয়েন্টি এমন একটা খেলা যেখানে এক মুহূর্তের জন্য চোখ সরানো যাবে না। খুব সতর্ক থাকতে হবে। নিজের ভুলগুলো শুধরে নেওয়া প্রয়োজন।


আরও খবর