Logo
শিরোনাম

টি-টোয়েন্টি দলে ডাকা হলো নুরুল হাসান সোহানকে

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৯০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আগামীকাল বিকেলে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। তার ১৭ ঘণ্টা আগে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ডাকা হলো নুরুল হাসান সোহানকে।

শেষ মুহূর্তে বাংলাদেশ দলে সোহানকে আনা হয়েছে মূলত মুশফিকুর রহিমের চোটের কারণে। আজ বুধবার সকালে বাংলাদেশ দলের অনুশীলনের সময় নেটে ব্যাট করতে গিয়ে ডান হাতের আঙুলে চোট পান মুশফিক। ডান হাতে বুড়ো আঙুলে পাওয়া চোটের জায়গায় স্ক্যান করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তখন বলা হচ্ছিল রিপোর্টে চিন্তিত হওয়ার মতো কিছু পাওয়া যায়নি। তবে অপেক্ষা করতে হচ্ছিল মুশফিকের খেলা বা না খেলা নিয়ে।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড-

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম, নাঈম শেখ ও নুরুল হাসান সোহান।


আরও খবর