Logo
শিরোনাম

টস হেরেও অসন্তুষ্ট নন মাহমুদউল্লাহ

প্রকাশিত:রবিবার ২৪ অক্টোবর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২০২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সুপার টুয়েলভ পর্বের প্রথম লড়াইয়ে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। রবিবার সংযুক্ত আরব আমিরাতের শারাজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়। এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশকে সুপার টুয়েলভে উঠতে ধুঁকতে হলেও দাপট দেখিয়েই সুপার টুয়েলভে পৌঁছেছে লঙ্কানরা।

টস জিতে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, আইপিএলের পর মনে হচ্ছে উইকেট কিছুটা স্লো হয়ে গেছে। তিনটি ম্যাচ জেতার পর দলের পরিবেশ খুব ভালো আছে। আমরা প্র্যাক্টিস ম্যাচগুলোও জিতেছি।

মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য টস হেরেও অসন্তুষ্ট নন। তিনি বলেছেন, আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। আশা করি টস হেরে ব্যাটিংয়ে আসায় ভালো কিছু হবে।

এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের জায়গায় এসেছেন স্পিনার নাসুম আহমেদ। শারজাহর স্লো উইকেটে এই পরিবর্তন ছিল প্রত্যাশিত। পরিবর্তন এসেছে শ্রীলঙ্কার একাদশেও। স্পিনার থিকসানার বদলে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার বিনোরা ফার্নান্দো।


আরও খবর