Logo
শিরোনাম

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

প্রকাশিত:শুক্রবার ০৭ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১১৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ত্রিদেশীয় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতেছে বাংলাদেশ। টস জিতেই ফিল্ডিং বেছে নিয়েছে টাইগাররা।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান রয়েছেন বিশ্রামে। তার বদলে বাংলাদেশের হয়ে টস করেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। আজ দলকে নেতৃত্ব দেবেন তিনিই।

বাংলাদেশ একাদশ: কাজী নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাশ, ইয়াসির আলী চৌধুরী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিকার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ ও শাহনেওয়াজ ধানি।  


আরও খবর