
মিরপুরে বিকেল থেকে প্রথমে গুঁড়ি গুঁড়ি পরে ঝুম বৃষ্টি নামলে নির্ধারিত সাড়ে ৫টায় টস হতে দেরি হয়। এতে দেড় ঘন্টা দেরিতে সন্ধ্যা ৭টায় টস করতে নামে দুই অধিনায়ক। সিরিজের গুরুপ্তপূর্ণ ম্যাচে টস জিতে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ। সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
ম্যাচে বাংলাদেশ একাদশে কোন পরিবর্তন নেই। তবে সিরিজ বাঁচানোর লক্ষ্যে অস্ট্রেলিয়া তিন পরিবর্তন নিয়ে নামছে। একাদশে জায়গা হারিয়েছে জশ ফিলিপে, অ্যান্ড্রু টাই ও মিচেল স্টার্ক। তাদের পরিবর্তে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হচ্ছে ম্যাকডেরমট ও এলিসের। দলে সুযোগ পেয়েছে বোলিং অলরাউন্ডার ক্রিশ্চিয়ান।
বাংলাদেশের একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
