
টি-টোয়েন্টি বিশ্বকাপের
মঞ্চে সুপার টুয়েলভের শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত। রোববার
(৬ নভেম্বর) মেলবোর্নে শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত
নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
ভারতের জন্য এটি
মূলত নিয়ম রক্ষার ম্যাচ। হারলেও কোনো সমস্যা নেই তাদের। তবে গ্রুপ-‘২’ এর চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে জয়ই চাইবে
ভারতীয়রা।
ভারত একাদশ :
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল,
হার্দিক পান্ডিয়া, রিশাভ প্যান্ট (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি,
ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং।

