Logo
শিরোনাম

ভারত থেকে শিগগিরই মিলছে না টিকা: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত:সোমবার ২৬ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৮৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
ভারতের বর্তমান পরিস্থিতিতে শিগগিরই মিলছে না সেরামের টিকা। তবে স্বাস্থ্যমন্ত্রী আশার আলো দেখছেন, চীন, রাশিয়া এবং আমেরিকার টিকা প্রাপ্তির জোর চেষ্টায়। ভারতের করোনার বেসামল

ভারত থেকে শিগগিরই মিলছে না করোনার টিকা। কবে পাওয়া যাবে তাও নিশ্চিত নয়। তাই টিকার চাহিদা মেটাতে বিকল্প উৎসের সন্ধানে নেমেছে সরকার।

সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক সাক্ষাতকারে এসব কথা বলে বলেন, ভারতের বর্তমান পরিস্থিতিতে শিগগিরই মিলছে না সেরামের টিকা। তবে স্বাস্থ্যমন্ত্রী আশার আলো দেখছেন, চীন, রাশিয়া এবং আমেরিকার টিকা প্রাপ্তির জোর চেষ্টায়। ভারতের করোনার বেসামল পরিস্থিতির সামান্য আচেঁও বাংলাদেশের পরিস্থিতি কতটা ভঙ্কর হয়ে ওঠতে পারে, তা ভেবেই শঙ্কিত স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতের বর্তমান করোনা পরিস্থিতির আঁচ বাংলাদেশে লাগলে তা হবে ভয়াবহ। তাই স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

করোনার এমন ভয়াবহ পরিস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় থেকে আসছে নানামুখী সিদ্ধান্ত। এতে সমন্বয়হীনতা প্রকাশ পায় কি না এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেলেন, যে যার জায়গা থেকে কাজ করছে। বর্তমান প্রেক্ষাপটে জীবিকার চেয়ে জীবনকে বেশি গুরুত্ব দেন মন্ত্রী।


আরও খবর