Logo
শিরোনাম

ভারতকে ২২৮ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত:বুধবার ০৫ অক্টোবর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৬২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাইলি রুসোর শতরানে ভারতকে ২২৮ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করেছে প্রোটিয়ারা।

ব্যাটিংয়ে নেমে পঞ্চম ওভারে টেম্বা বাভুমা ৮ বলে ৩ রান করে আউট হন। এরপর ডি কক ও রুশো মিলে ঝড় তোলেন। ১২ ওভারেই দলীয় সংগ্রহকে নিয়ে যান ১২০ রানে। রান আউট হয়ে ফেরার আগে ডি কক ৪৩ বলে করেন ৬৮ রান।

এরপর ২০৭ রানের মাথায় স্টুবস ২৩ রান করে আউট হওয়ার পর স্ট্রাইকে আসেন ডেভিড মিলার। তিনি মাত্র ৫ বলে করেন ১৯ রান করে অপরাজিত থাকেন। আর রুসো ৪৮ বলে সেঞ্চুরি করে ছিলেন অপরাজিত। তাতেই দক্ষিণ আফ্রিকার দলীয় সংগ্রহ বেড়ে হয় ২২৭ রান।


আরও খবর