Logo
শিরোনাম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত:শুক্রবার ০৮ জুলাই ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৯৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস  জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। ১১ টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা ৪৫ মিনিট পিছিয়ে যায়। খেলাও শুরু হচ্ছে ঘণ্টাখানেক দেরিতে।

কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছিল গায়ানায়। বৃহস্পতিবার সকালেও ঘন্টাখানেক বৃষ্টি না হলেও রোদ ওঠেনি। ১০টার দিকে মুষলধারে শুরু হয়েছিল বৃষ্টি। ম্যাচটা তখন এক প্রকার অনিশ্চিতই হয়ে পড়েছিল। তবে সাড়ে ১১টার পর বৃষ্টি কমে আসতে থাকে এবং ১২টার দিকে রোদ ওঠে।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:

কাইল মায়ার্স, ব্রেন্ডন কিং, শামার ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, ডমিনিক ড্রেকস, ওডিন স্মিথ, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, ওবেদ ম্যাকয়, হেইডেন ওয়ালশ জুনিয়র

বাংলাদেশ একাদশ:

এনামুল হক, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।


আরও খবর