Logo
শিরোনাম

যে নাপিত মেসি-রোনালদোর চুলে আধুনিকতার ছোঁয়া এনেদেন

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ২২ অক্টোবর ২০২৩ | ৬৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিশ্ব ফুটবলের আইকন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও ব্রাজিলের সুপারস্টার নেইমার। এই সময়ের উঠতি বয়সের ছেলেরা তারকাকে ফলো করে চুলের স্টাইল করেন।

আর যে নাপিত মেসি-রোনালদোর চুলে আধুনিকতার ছোঁয়া এনেদেন সেই নাপিত কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি ব্যস্ত। তার নাম আহমেদ আলসানাউই। ফুটবলারদের সঙ্গে তার দহরম মহরম সম্পর্ক থাকলেও ফুটবলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

লন্ডন থেকে সম্প্রতি সাত ঘণ্টার বিমানযাত্রায় দোহায় আসেন আহমেদ। প্রাতঃরাশ সেরে ইংল্যান্ড শিবিরে ছুটে যান। বিকালে ট্যাক্সিতে এক ঘণ্টা চেপে ডেনমার্ক শিবিরে। রাত ২টায় শেষ হয় তার কাজ। মাঝের সময়টায় অন্তত ২৭ জন ফুটবলারের চুলের কারুকাজ করেছেন তিনি।

দোহা থেকে সকাল ৭টার বিমান ধরে ফিরে যান লন্ডন। আবার দোহায় আসার কথা রয়েছে তার। এবার দু-তিন দিন থাকতে পারেন।

আহমেদের জন্ম বাগদাদে। নয় বছর বয়সে চলে আসেন লন্ডনে। চুলের সাজসজ্জা নিয়ে বিশেষ কোর্স করেছেন তিনি। এর আগে রাশিয়া বিশ্বকাপে পগবার অনুরোধে গিয়েছিলেন। চারবার পগবার চুলের সাজ বদলে দেন। ইংল্যান্ড শিবিরে এখন জনপ্রিয় তিনি।

গ্রিলিশের চুলের স্টাইল করেছেন টাইটানিক সিনেমার মুখ্য চরিত্র জ্যাকের আদলে। ফোডেন আবার আলাদা ধরনের চুলের ছাঁট চেয়েছিলেন। তিনটি রেখার সাহায্যে আলাদা ধরনের ছাঁট করে দিয়েছেন তিনি।

চুল নিয়ে আলাদা করে মনোযোগ দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লিওনেল মেসির এ নিয়ে বিশেষ শখ নেই। কিন্তু অনেক ফুটবলারকেই চুলের প্রতি বিশেষ যত্ন নিতে দেখা যায়। কেন ফুটবলাররা এত চুলের সাজ নিয়ে আগ্রহী?

আহমেদ বলেছেন, পুরোটাই আত্মবিশ্বাস। চুলের সাজ একটা মানুষের ব্যক্তিত্ব বদলে দিতে পারে। মাঠে নামার সময় সে অনেক আত্মবিশ্বাসী হয়ে নামে। নিজের সম্পর্কে একটা ইতিবাচক ধারণা তৈরি হয়। সমর্থকরা প্রশংসা করলে তা আরও বাড়ে।

ফুটবলারদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক আহমেদের। নিজে চেলসির সমর্থক। চেলসির ফুটবলারদের সঙ্গেও সম্পর্ক খুবই ভালো। তবে এখন পড়শি ক্লাবগুলোর ফুটবলারদের মধ্যেও তার জনপ্রিয়তা বাড়ছে। তিনি জানিয়েছেন, পগবা অনেক মজা করতে পারেন। এমবাপ্পে গল্প করতে পারদর্শী। চুল কাটার মধ্যেই অনেক কথা হয়। ব্যক্তিগত কথাও।


আরও খবর