Logo
শিরোনাম
স্ত্রী পরকিয়াতে আসক্ত

যন্ত্রণা সহ্য করতে না পেরে স্বামীর আত্মহত্যা

প্রকাশিত:বুধবার ২০ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৪৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

স্ত্রী পরকিয়াতে আসক্ত হওয়েই সেই মানসিহক যন্ত্রণা সহ্য করতে না পেরে চার সন্তানের জনক মোঃ আবুল কালাম আজাদ (৪০)  কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার বেলা ১১টায় কুমিল্লার দেবীদ্বারে পৌর এলাকার বারেরা (চাঁন গাজি বাড়ি) গ্রামে পরিবারের সবার অজান্তে দেওয়ালে জীবনের শেষ কথা লিখে তিনি কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে সকালে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, আবুল কালামের সম্পত্তি স্ত্রীর নামে লিখে দিতে হয়েছে। স্ত্রীর পরকীয়া নিয়ে স্বামী-স্ত্রীর দীর্ঘদিন ধরে ঝগড়া ছিল। সামাজিকভাবে কয়েকবার সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এর জেরে সোমবার রাতে নিজ ঘরে বিষ পানে আত্মহত্যা করেন তিনি।

ঘরের দেয়ালে  তার শেষ লেখা ছিল মায়ের দেওয়া সম্পত্তি আমার রক্তে রইল না, সেটি চলেছে অন্য রক্তে। আমার বালিশের নিচে ৯ হাজার ৩৮৭ টাকা আছে।

নিউজ ট্যাগ: আত্মহত্যা

আরও খবর

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

শনিবার ১১ ফেব্রুয়ারি ২০২৩