
বৃষ্টির শঙ্কা
ছিল গেল দুই দিন ধরেই। তবে সকালের আবহাওয়া খানিকটা আশা জুগিয়েছিল। আর বৃষ্টি না হলে
খেলা হবে, এমনটা শোনা যাচ্ছিল। তবে শেষ অবধি ম্যাচকে পিছিয়েই দিতে হলো বৃষ্টির কারণে।
ওয়েস্ট ইন্ডিজের
বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ
সময় সাড়ে এগারোটায়। কিন্তু সকাল থেকে ভারি বর্ষণের পর এখন অবধি টসও হয়নি।
যদিও ক্রিকইনফো
জানাচ্ছে, পিচ ও আউটফিল্ড দুই জায়গাই ঠিক আছে। সমস্যা হচ্ছে বোলারদের রান-আপের জায়গাতে।
এটি পুরোপুরি প্রস্তুত না হওয়ায় এখন অবধি ম্যাচ শুরু হয়নি, করা যায়নি টসও। তবে স্বস্তির
বিষয় হলো এক ঘণ্টা অতিরিক্ত সময় যোগ করা হয়েছে। সাড়ে ১২টার মধ্যে খেলা শুরু হলেও কোনো
ওভার কাটা হবে না। এই মুহূর্তে আউটফিল্ড ঠিক করার কাজ করছেন মাঠ কর্মীরা।
এই ম্যাচ দিয়েই দীর্ঘ পাঁচ বছর পর ডমিনিকায় ফেরার কথা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। ২০১৭ সালে সাইক্লোন আঘাত হানার পর দ্বীপ দেশটিতে আর কোনো ম্যাচ হয়নি।

