Logo
শিরোনাম

আজ আপনার দিন কেমন যাবে ?

প্রকাশিত:শনিবার ১৩ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ২১৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা : ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : মঙ্গল ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা :  ৪ ও ৯। শুভ বার : রবি ও মঙ্গল। শুভ রত্ন : রক্তপ্রবাল ও গার্নেট।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

কর্ম পরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ মেনে চলুন। অসুস্থ পিতার প্রতি খেয়াল রাখুন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।

মিথুন (২১ মে-২০ জুন)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। আধ্যাত্মিকতার প্রতি অনুরোধ করতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। কোনো প্রকার ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

ব্যাবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। বিনিয়োগ ভালোভাবে চিন্তা করে তারপর করুন। পরস্পরের সামাজিক সম্পর্ক বজায় রাখুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাববেন না। নিজের সামর্থ্য সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সন্তানের প্রতি খেয়াল রাখুন। ধর্ম-কর্মের প্রতি আগ্রহ বোধ করতে পারেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হারাতে পারেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আধ্যাত্মিক চিন্তা-চেতনায়  মগ্ন  হতে পারেন। মন ভালো থাকবে। স্বাস্থ্য ভালো যাবে। আবেগ সংযত রাখুন। সর্তকতা অবলম্বন করুন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগীদের নিন। ঠাণ্ডা ও ধুলোবালি সম্পর্কে সতর্ক থাকুন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। মাথাব্যথায় ভুগতে পারেন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শরীর মোটামুটি ভালো থাকতে পারে। নিজেকে যথাযথভাবে প্রকাশ করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। অপরের প্রতি বিনয়ী আচারন করুন। ব্যবসায়িক দিক ভালো থাকতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কোনো পূর্ব কর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

নিউজ ট্যাগ: আজকের রাশিফল

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩