Logo
শিরোনাম

আজকের রাশিফল ১৪ এপ্রিল ২০২২

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সৌভাগ্য লাভ হবে আপনার জীবনে? আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রং বা সংখ্যাটা আপনার কাছে আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।

মেষ রাশি: খুশি থাকবে, তবে মানসিক চাপ এড়িয়ে চলুন। রাতের দিকে আর্থিক লাভ হতে পারে। ঋণের টাকা ফেরত পাবেন। নতুন বন্ধুর থেকে সাহায্য পাবেন। নতুন জ্ঞান অর্জন করুন। পরে অনুতাপ করতে হবে এমন কাজ করবেন না। চোখ কান খোলা রেখে কাজ করুন।

বৃষ রাশি: কাজ তাড়াতাড়ি শেষ করুন। অফিস থেকে তাড়াতাড়ি বেরন। অতীতের বিনিয়োগ থেকে অনেক লাভ হবে। পরিবারের সদস্যের থেকে অনেক কিছু জানবেন। ব্যয় করতে পারেন। সহকর্মীদের সঙ্গে কথা বললে সমস্যার সমাধান হবে। পরিস্থিতিকে উন্নত করুন।

মিথুন রাশি: মানসিক শান্তির প্রয়োজন। উত্তেজনা ধরে রাখুন। অচেনা মানুষের কথায় আজকে লাভ হবে। অর্থ বিনিয়োগ থেকে লাভ পাবেন। পরিবারের তরফে অসুবিধা থাকবে। প্রতিশ্রুতি রাখুন। অন্যায়কে প্রশ্রয় দেবেন না। যারা ব্যস্ত আছেন তাদের আজকে কাজ কমতে পারে।

কর্কট রাশি: স্বাস্থ্য সুন্দর থাকবে। আর্থিক জোগান দিতে হবে। গুরুত্ব রেখেই কথা বলুন। পরিবারের সদস্যের পরামর্শে উন্নতি হতে পারে। ভালবাসায় ইতিবাচক মনোভাব থাকবে। কর্মক্ষেত্রে সততা রাখুন, তবেই ভাল। পরিশ্রম করলেই লাভ। ব্যবসায় নজর দিলেই ভাল।

সিংহ রাশি: যথেষ্ট বিশ্রাম না নিলে আজকে মুশকিল। আর্থিক সুবিধা পাবেন। মানসিক শান্তি রাখতে আজকে কম কথা বলুন। পার্টনারের প্রত্যাশা হারাবেন। কিছু কারণে বিচলিত থাকবেন। খালি সময়ে কাজ করবেন। নিজের দিকে নজর দিন। সময় নষ্ট করবেন না।

কন্যা রাশি: চিকিৎসার কারণে খরচ বাড়বে। জমি থেকে লাভ পাবেন। গৃহের কাজ শেষ করুন। অনেকের থেকেই আজকে বিরক্ত হবেন। বেশ কিছু সত্যি আজ আপনাকে অবাক করে দেবে। ফাঁকা সময়ে বন্ধুর থেকে সাহায্য পাবেন।

তুলা রাশি: স্বাস্থ্য ভাল থাকবে। অর্থের আগমন আপনাকে প্রভাবিত করবে। আর্থিক ঝামেলা থেকে মুক্তি পাবেন। প্রেমের জীবনে বিতর্ক। অংশীদারিত্বে সুযোগ। পরিবারের সঙ্গে সময় কাটান। জেদের কারণে সময় নষ্ট হতে পারে।

বৃশ্চিক রাশি: খুশির সংবাদ পেতেই পারেন। স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় করতে হবে। আর্থিক অবস্থার অবনতি ঘটতে পারে। কিছু মানুষকে আজকে চিন্তে শিখবেন। শুন্য থেকেই শুরু করুন। অভিজ্ঞতা দিয়ে কাজ করুন। নেতিবাচক অনুভূতি রাখবেন না।

ধনু রাশি: শিশুরা আজকের সন্ধ্যে উজ্জ্বল করবে। কর্মব্যস্ত থাকবেন। সুন্দর সময়ের মধ্যে দিয়ে যাবেন। অর্থ বিনিয়োগে লাভ পাবেন। সংরক্ষণ করতে শিখুন। সমস্যার সমাধান দরকার। প্রেমের সম্পর্কে অনেক কিছু শিখবেন। অজানা কারণে সমস্যা দেখা দেবে।

মকর রাশি: স্বাস্থ্য ভাল থাকবে। পার্টিতে অর্থ ব্যয় করতে হবে। কঠিন সময়ের মধ্যে দিয়ে যাবেন। ভালবাসায় অন্যকে উৎসাহিত করুন। বিতর্ক এড়িয়ে চলুন। নতুন সমস্যা থাকলেও সেটিকে বুদ্ধি দিয়ে বিচার করুন। কাজে ধীরগতি দেখা দিতে পারে।

কুম্ভ রাশি: নিজের যত্ন নিতে হবে। অনুভূতি আটকে রাখবেন না। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। নিজের ক্ষমতা দিয়েই কাজ করুন। প্রিয়জনের থেকে সুবিধা পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি হবে। ব্যস্ততা থেকে রেহাই পাবেন।

মীন রাশি: শরীর ভাল রাখুন। যৌথ ব্যবসায় বিনিয়োগ করবেন না। সন্তানদের সাফল্য আজকে অনেক কিছু এনে দেবে। প্রেমঘটিত সাক্ষাৎ সমস্যায় ফেলবে। সাফল্য নিশ্চিত। গুরুত্বপূর্ন পরিবর্তন দরকার। জিনিস গোছানোর পরিকল্পনা করুন। ফাঁকা সময়ে কাজ করুন, প্রশংসা পাবেন।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩