Logo
শিরোনাম

আজকের রাশিফল!

প্রকাশিত:বুধবার ০৮ জুন ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৬১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জোতিষ বিচারের মাধ্যমে জেনে নিন, আজকের রাশিফল বুধবার ৮ জুন ২০২২। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন এই রাশিগুলির দিনটি কেমন কাটবে।

মেষ রাশি: পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি। প্রেমে আঘাত পাওয়ার সম্ভাবনা। সমাজের জন্য কিছু করার ফলে নিজের অর্থ খরচ। বাইরের কোনও লোকের জন্য চিন্তা।

বৃষ রাশি: জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনার দিকে কোনও খারাপ কিছু ঘটার সম্ভাবনা। কোনও কাজের জন্য নিচু হতে হবে। ব্যবসার দিকে কোনও মহাজনের সঙ্গে বিবাদ। অর্থ ব্যাপারে কোনও সুবিধা আসতে পারে।

মিথুন রাশি:  আপনার অজান্তে শত্রু বৃদ্ধি। ব্যবসায় অশুভ সংকেত থাকলেও গুরু জনদের পরামর্শে কেটে যাবে। প্রতিবেশীর জন্য সংসারে ঝঞ্ঝাট। শত্রু পক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়। বিদ্যার্থীদের উন্নতি অপেক্ষা করছে।

কর্কট রাশি: দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময়। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে আনন্দ। ব্যবসায় সফলতা পেতে একটু দেরি। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে। নিজের পাওনা পেতে ভোগান্তি হতে পারে।

সিংহ রাশি: চাকরিজীবীদের জন্য সময়টা ভাল যাবে না। আজ আপনার সঙ্গে ভাল কিছু হতে পারে। আজ সারা দিন ব্যবসা নিয়ে মনে একটু চাপ কাজ করবে। সন্তানদের ভাল কিছু খবর আসতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে।

কন্যা রাশি: আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন অপমানের যোগ। কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। দাদা বা ভাইয়ের কাছ থেকে কোনও বিষয়ে সাহায্য পেতে পারেন। গহনা ব্যবসায় উন্নতি লাভ।

তুলা রাশি: প্রেমে বাধা থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। আজ সহকর্মীর ভাল ব্যবহার করতে পারে। পেটের সমস্যা একটু থাকবে। পরিবারে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন।

বৃশ্চিক রাশি: ভ্রমনের জন্য খরচ। স্বামীস্ত্রীর মধ্যে সুসম্পর্ক একটু ক্ষুণ্ণ হতে পারে। স্বাস্থ্য ভাল যাবে না। আজ কোনও কিছু পাওয়ার জন্য মনে আনন্দ সৃষ্টি হতে পারে। আজ কর্মের জায়গায় প্রচুর সুনাম বৃদ্ধি পাবে।

ধনু রাশি: ব্যয় কম হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরু জনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন।

মকর রাশি: রাস্তায় যানবাহন নিয়ে সতর্কতা প্রয়োজন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে জীবনে অশান্তি। পুরনো পাওনা আদায় হতে পারে। আজ সারা দিন কোনও মনে ভীতি ভাব থাকবে।

কুম্ভ রাশি: মাথার যন্ত্রনায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কিছু চুরি থেকে সাবধান। মনে উচ্চ আশা থাকলে আজ সেটা প্রকাশ না করা ভাল। মামলা মোকদ্দমা জন্য খরচ বাড়তে পারে। সাংসারিক শান্তি বজায় থাকবে।

মীন রাশি: দুপুরের পরে বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে না। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। আপনি আপনার প্রতিভা দেখানোর সুযোগ পাবেন।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩