Logo
শিরোনাম

আজকের রাশিফল

প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ মার্চ ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৪৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জোতিষ বিচারের মাধ্যমে জেনে নিন আজকের রাশিফল, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন এই রাশিগুলির দিনটি কেমন কাটবে।

মেষ রাশি:

গঠনমূলক কাজের চিন্তা ও নতুন পরিকল্পনা সফল হতে পারে। আজ স্ত্রী এমন কিছু কাজ করবেন, যা দেখে আপনাকে হতভম্ব হতে হবে। জ্বর-জ্বালায় ভোগান্তির আশঙ্কা।

বৃষ রাশি:

আজ নিজের কারও জন্য মানসিক পীড়া হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট আসতে পারে। বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে। বাড়তি উপার্জন হওয়ার যোগ।

মিথুন রাশি:

আপনার থেকে ছোট কারও সঙ্গে তর্ক বাধতে পারে। পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা। অর্থাভাবের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

কর্কট রাশি:

ব্যবসায় বাড়তি কোনও বিষয়ে আলোচনা হবে। বাবার জন্য চিন্তা হতে পারে। অফিসে কারও সঙ্গে তর্ক বাধবে। আর্থিক চাপ বাড়তে পারে।

সিংহ রাশি:

কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। বাড়তি কিছু খরচ হতে পারে।

কন্যা রাশি:

আজ কোনও আত্মীয়ের কাছ থেকে আপনি ভাল সাহায্য পাবেন। বেশি অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদের আশঙ্কা। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা।

তুলা রাশি:

দাম্পত্য জীবনে কলহ কেটে গিয়ে মিলন হতে পারে। আজ সারাদিন সুখ-দুঃখ নিয়ে মিশ্র ভাবেই কাটবে। চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে। জ্যোতিষচর্চায় অগ্রগতি। বন্ধুর সংখ্যা বাড়তে পারে।

বৃশ্চিক রাশি:

বন্ধুকে অতি বিশ্বাস করার খেসারত দিতে হতে পারে। কোনও ছোট অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন।

ধনু রাশি:

লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বাড়াতে পারে। সন্তানের কাজে গর্ববোধ। পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটাচলা খুব সাবধানে করা উচিত।

মকর রাশি:

ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু আজ না করাই ভাল হবে। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় আছে। অর্থনৈতিক সমস্যার সন্মুখীন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সে দিকে যাবেন না।

কুম্ভ রাশি:

আর্থিক সুবিধা থাকবে। জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না। মিষ্টি স্মৃতি বাঁচিয়ে রাখুন। ক্ষণস্থায়ী ঝামেলা থেকে ভাল থাকুন। সময় নষ্ট করবেন না।

মীন রাশি:

মাথাগরম করার ফলে হাতে আসা কাজ পণ্ড হবে। পিঠে ব্যথার সমস্যা। আজ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। আজ দুপুরের পরে দাম্পত্য জীবন সুখেই কাটবে।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩