Logo
শিরোনাম

আজকের রাশিফল ২৮ মার্চ ২০২২

প্রকাশিত:সোমবার ২৮ মার্চ ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৫১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দৈনিক রাশিফলের মাধ্যমে আপনি আপনার জন্ম রাশি অনুযায়ী আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরী, ব্যবসা ইত্যাদি সম্পর্কিত প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য পাবেন, তাহলে আসুন দেখে নিন আজকের দিনটি আপনার জন্য কেমন হতে চলেছে।

মেষ : রোজকার রুটিনে যোগব্যায়ামকে যুক্ত করুন। এতে আপনার শরীর ভাল থাকবে। সপ্তাহের শুরুতে বিনিয়োগ বৃদ্ধি করলে ভালো মুনাফা পাবেন। কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় মাথা ঠাণ্ডা রাখুন। বিবাহিতদের ক্ষেত্রে বিয়ের আগের সম্পর্ক নিয়ে সমস্যা তৈরি হতে পারে। সপ্তাহের মাঝে আনার আচরণ পরিবারের মধ্যে উদ্বেগের পরিবেশ তৈরি করবে। সপ্তাহের শেষে শিক্ষার্থীরা ভালো ফল করবে।

বৃষ : সপ্তাহের শুরুতে মনের হিংসা এবং বিরক্তি আপনার মনের সাথে শরীরের উপরেও খারাপ প্রভাব ফেলবে। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। প্রয়োজনে বিশ্রাম নিন। বাবার শারীরিক অবস্থার উন্নতি হবে। ফলে সপ্তাহের মাঝে কিছুটা স্বস্তি পাবেন। পরিবারের সকলের সাথে সময় কাটান। নিজের ব্যবসা চালান এমন ব্যক্তিরা এই সপ্তাহে বিশেষ সাফল্য পেতে পারেন। বিদেশে পড়াশোনার সুযোগ পেতে সপ্তাহের শেষে কঠোর পরিশ্রম করুন।

মিথুন : সপ্তাহের শুরুতে স্নায়ু অথবা হজমের সমস্যায় ভুগতে পারেন। উপার্জনের নতুন সুযোগ আসবে। সেগুলিকে হারানো চলবে না কোনও মতে। নিজের সুবিধা নিয়ে বেশি মেতে থাকলে পরিবারের অবহেলা হয়। সেই দিকে নজর রাখুন। সপ্তাহের মাঝে পারিবারিক বিবাদ হলে নিজেকে সংযত রাখুন। সপ্তাহের শেষে চাকরির জন্য চেষ্টা করতে পারেন। সাফল্য আসবে।

কর্কট : সপ্তাহের শুরুতে অসুস্থতার জন্য কাজের স্বাভাবিক গতি ব্যহত হবে। আর্থিক ব্যপারে উত্তেজনা তৈরি হতে পারে। তবে আপনি পরিস্থিতি সামলে নিয়ে আর্থিক লাভের মুখ দেখবেন। সমস্ত ক্ষেত্রে বিচক্ষনতার সাথে সিদ্ধান্ত নিন। সপ্তাহের মাঝে আপনার চেনা মানুষের থেকে প্রতারিত হতে পারেন। তাই সাবধান থাকুন। সপ্তাহের শেষে সন্তানদের পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহ দিন।

সিংহ : আপনার স্বাস্থ্য স্বাভাবিকের থেকে ভালো থাকবে, যার কারণে আপনি সতেজ বোধ করবেন। বিনিয়োগ করার ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন। উপকার হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের হাতে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মিথ্যাবাদী এবং প্রতারকদের সঙ্গ থেকে দূরে থাকুন। অতীতে যে সুযোগগুলো পাননি, এই সপ্তাহে সেগুলো পেতে পারেন। শিক্ষার্থীরা ভালো ফল করতে চাইলে কোচিং বা টিউটরিংয়ে ভর্তি হয়ে জ্ঞান বাড়ান।

কন্যা : সমাজের বড় লোকের সাথে দেখা করার জন্য অতিরিক্ত প্রচেষ্টা এবং শক্তি প্রয়োগ করতে দেখা যাবে। কিন্তু এই সময়ে আপনাকে বুঝতে হবে যে সামাজিক যোগাযোগ বাড়ানোর চেয়ে আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া আপনার জন্য গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যরা এবং সঙ্গীরা কঠিন সময়ে আপনার পাশে থাকবে। এই সময়ে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। খারাপ সঙ্গের কারণে স্কুল বা কলেজে শিক্ষার্থীদের ভাবমূর্তি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলা : এই সপ্তাহে আপনাকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, যার কারণে আপনাকে উত্তেজনা ও অস্থিরতার সম্মুখীন হতে হতে পারে। বন্ধুদের সাথে বাইরে যান এবং কিছু আনন্দের মুহূর্ত কাটানোর এটাই সুযোগ। কাছের কিছু মানুষ এই সপ্তাহে আপনার ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি করতে পারে। আপনার কর্মজীবনে, আপনি প্রতিটি পরিস্থিতিতে ভাগ্যের সমর্থন পাবেন। উর্ধ্বতনদের কাছ থেকে যথাযথ প্রশংসা এবং সহযোগিতা পাবেন।

বৃশ্চিক : দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো ধরনের অর্থ খরচ করার সময় আপনাকে খুব সতর্ক থাকতে হবে। নিকটাত্মীয়ের সাথে কোনও অপ্রীতিকর ঘটনা এই পুরো সপ্তাহে পারিবারিক পরিবেশে অশান্তির পরিবেশ তৈরি করতে পারে। শিক্ষকদের সাহায্য পাবেন শিক্ষার্থীরা এবং পরীক্ষায় ভালো হবে। প্রেমে অশান্তির সম্ভাবনা রয়েছে। তবে বিবাহিত জীবনে সুখ থাকবে।

ধনু: সপ্তাহের শুরুতে জাতক ইতিবাচক পরিস্থিতিতে থাকবেন। ব্যবসা বাড়বে, ক্ষতি লাভে পরিণত হবে। অধস্তন কর্মীদের সাহায্যে ব্যবসায় বড় সিদ্ধান্ত নিতে পারেন। পদোন্নতি হতে পারে। সপ্তাহের মাঝের সময়টা খারাপ যেতে পারে। বহু পরিশ্রমের পরে সাফল্য মিলতে পারে। কথাবার্তায় সচেতন থাকুন, না হলে সমস্যা হতে পারে, বাড়িতে তার প্রভাব পড়বে। সপ্তাহের শেষ ক’টা দিন ভালো থাকবে। পরিবারের ব্যবসা বৃদ্ধি হতে পারে। তবে চুক্তি সই করার সময়ে সতর্ক থাকুন।

মকর: সপ্তাহের গোড়ার দিকটা ভালো কাটবে। কাজে ব্যস্ত থাকবেন। কাজের জায়গায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, যা অদূর ভবিষ্যতে আপনাকে লাভবান করে তুলবে। কাজ উপভোগ করবেন, বড় অর্ডার আসতে পারে। সপ্তাহের মাঝের সময়টাও ভালো যাওয়ার সম্ভাবনা। পুরোনো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। উপার্জনের উৎস খুলবে। নতুন কোনও কাজ শুরু করতে পারেন। সপ্তাহের শেষের দু’দিন একাকিত্বে ভুগবেন। কাজে মনোযোগ কমবে। চলা কাজ হঠাৎ থেমে যেতে পারে।

কুম্ভ: গত সপ্তাহের খারাপ পরিস্থিতি এই সপ্তাহের গোড়াতেই কেটে যেতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন। বড়দের আশীর্বাদে আপনার কাজ ভালো হবে, কাজ উপভোগ করবেন। কর্মসূত্রে ছোট সফরে যেতে পারেন। সপ্তাহের মাঝের সময়টাও ভালো যাবে। আপনার আত্মবিশ্বাস ও জ্ঞান বাড়বে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। সপ্তাহের শেষের দু’দিন পরিবার নিয়ে ব্যস্ত থাকবেন। সকল ক্ষতি লাভে বদলে যাবে। উপার্জনের নতুন রাস্তা খুলবে।

মীন: সপ্তাহের গোড়ায় একাকিত্ব ও হতাশায় ভুগবেন। কথাবার্তায় সংযত থাকুন,না হলে স্বাস্থ্য ও পরিবারের ক্ষেত্রে তার প্রভাব পড়বে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা, গাড়ি চালাবেন যত্নে। আধ্যাত্মিকতায় ঝোঁক বাড়তে পারে। সপ্তাহের মাঝের সময়টা ভালো কাটবে। আধ্যাত্মিক শক্তির বলে আপনি খারাপ পরিস্থিতি কাটিয়ে উঠবেন। কোনও ধর্মীয় জায়গায় যেতে পারেন। সপ্তাহের শেষের দু’দিন কাজে ব্যস্ত থাকবেন। বড়দের আশীর্বাদ পাবেন। বড় কাজের অর্ডার পেতে পারেন।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩