Logo
শিরোনাম

আজকের ভালো মন্দ

প্রকাশিত:মঙ্গলবার ২৬ জুলাই ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ১৩২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। 

তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি:

মেষ রাশি: জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি বিনিয়োগ চিন্তা বাড়াতে পারে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল। পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটাচলা খুব সাবধানে করা উচিত।

বৃষ রাশি: দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। বাত-জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে। বাড়তি কোনও ব্যবসায় লাভ হতে পারে।

মিথুন রাশি:  আজ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে।

কর্কট রাশি : সকাল দিকে পিঠের যন্ত্রণা বাড়তে পারে। আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন। আজ আঘাত লাগার আশঙ্কা আছে। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও তা মিটে যাবে।

সিংহ রাশি : আজ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। আজ দুপুরের পরে দাম্পত্য জীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে।

কন্যা রাশি : বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন। নিজের বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি। যানবাহন বা জমি, কোনও কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন।

তুলা রাশি: আজ সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। উচ্চপদের কোনও চাকরির খোঁজ আসতে পারে।

বৃশ্চিক রাশি : বুঝে খরচ করুন, আজ প্রচুর ব্যয় হতে পারে। সংসারের কোনও দায়িত্ব থাকলে দ্রুত সেরে ফেলুন। আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে।

ধনু রাশি: আজ স্ত্রী এমন কিছু কাজ করবেন, যা দেখে আপনাকে হতভম্ব হতে হবে। নিজের কাজের উপর নিজেরই গর্ব হবে। জ্বরজ্বালায় ভোগান্তির আশঙ্কা আছে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন।

মকর রাশি : আজ নিকট কারও জন্য মানসিক পীড়া হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট হতে পারে। বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে। বাড়তি উপার্জনের যোগ।

কুম্ভ রাশি : কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে। দুর্ঘটনা থেকে সাবধান। বাড়তি কিছু খরচ হতে পারে।

মীন রাশি : আজ আপনাকে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপস করে নিজের কাজ উদ্ধার করুন। প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩