Logo
শিরোনাম

আজকের ভালো মন্দ

প্রকাশিত:শনিবার ২০ আগস্ট ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৩৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাশিফল ২০ অগাস্ট: কেমন যাবে আজকের দিন? কী কী ভাল জিনিস আপনার জন্য অপেক্ষা করছে? পড়ুন

মেষ: সতর্ক থাকুন, আর্থিক ক্ষতি হতে পারে। বন্ধুদের সঙ্গে বৈঠক আজকে ভাল সুযোগ এনে দেবে। মূল সমস্যা বাড়ির লোকজনদের জানান। আজ অফিসে কাজ করার মতো মনে হবে না। আপনি একটি দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হবেন। দীর্ঘদিনের সংকট দুর হবে।

বৃষ: নিজের মত করে কাজ করুন। অযথা দোষারোপ করা বন্ধ করুন। বাড়িতে পরিস্থিতি খারাপ হতে পারে। বিবাহিত জীবনে অশান্তি। ভাইবোনের সঙ্গে প্রতিযোগিতা করবেন না। নিজেদের মধ্যে ভালবাসা বাড়িয়ে তুলুন। জীবনে অনেক কিছু ঘটতে চলেছে।

মিথুন: প্রেমের দিকে ভাল সুযোগ কিন্তু মানুষটিকে পরীক্ষা করে নিন। নিজেকে ভাল করে পরিচালনা করুন। সুন্দর সুযোগ পরিচালনা করতে হবে। কাউকে আঘাত দেবেন না। অশান্তি করবেন না। নতুন কেউ আজ আপনাকে অনেক আঘাত দিতে পারে।

কর্কট: পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে। সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন। অর্থকড়ি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যধিক ঝামেলা। কর্মক্ষেত্রে আপনার কোনও পুরানো কাজের প্রশংসা পাবেন।

সিংহ: সতর্ক থাকুন। প্রেমের বার্তা পাবেন কাছের মানুষের থেকে। সুদূর অতীতের ভুল থেকে আজ অনেক কিছু ঘটবে। নিজের দূরদর্শিতা বাড়ান। অকারণে কাউকে বিশ্বাস করবেন না। ব্যবসায়ীদের আনন্দ থাকবে। লাভ হবে।

কন্যা: প্রেমের জীবন বদলাবে। নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন। বিবাহিত জীবনের সেরা দিন। আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে। ব্যক্তিগত বিষয় নিয়ন্ত্রণে রাখুন। সহজে ঝামেলায় জড়াতে পারেন। অত্যধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে।

তুলা: প্রতারণার শিকার হতে পারেন। অন্যদের বিরুদ্ধে বিদ্বেষ রাখবেন না। স্বজন বিরোধ যেন না হয়। বেশ কিছু চিন্তা উপেক্ষা করুন। নয়া মোড় আসতে চলেছে পেশায়। ভালবাসার মানুষের কাছে অভিমান করবেন না। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, সতর্ক থাকুন।

বৃশ্চিক: আজকে জীবনের কোনো মূল সমস্যার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। লোকজনকে বিরক্ত করবেন না। অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে সংযুক্ত হন। গার্হস্থ্য উত্তেজনা প্রশমিত করতে পারে। সতর্ক থাকুন কারণ কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে।

ধনু: প্রেমের দিকে বাঁক আসবে। অজানা কারণে ঝামেলায় জড়াবেন না। নতুন ব্যবসায়িক অংশীদারত্ব আসবে। সকলের মানসিকতা সমান হয় না এটা অবশ্যই মাথায় রাখুন। নতুন কিছু শুরু করতে পারেন। বেশি ধর্মীয় দিকে যাবেন না। সিদ্ধান্ত বুঝে শুনে নিন।

মকর: ব্যবসা সম্পর্কিত কথা কাউকে বলবেন না। যদি আপনি সেটা করেন তাহলে আপনি বড়ো সমস্যার মধ্যে পড়তে পারেন। কুৎসা থেকে দূরে থাকতে হবে। অন্যকে প্রভাবিত করুন। নিজের রাস্তায় কাউকে আসতে দেবেন না।

কুম্ভ: নেতিবাচক অনুভূতি সরিয়ে দিন। অপ্রত্যাশিত লাভ হবে। ভালবাসার মানুষের কাছ থেকে উপহার পাবেন। কারওর সঙ্গে বিবাদে জড়াবেন না। নতুন কোনও কাজে অংশ নিতে পারেন। সঠিক মেজাজ রাখুন। বেশি সময় ব্যয় করবেন না।

মীন: প্রেমের সম্পর্ক আজকে মুশকিলে ফেলবে। ভাল পেশার সুযোগ। নতুন কাজের আগে অভিভাবকের অনুমতি নিন। সিদ্ধান্ত নেবার সময় অহংকার কে প্রশ্রয় দেবেন না। সহকর্মীদের বক্তব্য শুনুন। প্রত্যাশা কম রাখলে আজকে মুশকিল।

নিউজ ট্যাগ: আজকের রাশিফল

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩