Logo
শিরোনাম

আজকের ভালো মন্দ

প্রকাশিত:সোমবার ২৪ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৫০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/ জাতিকা। আপনার জন্মসংখ্যা : ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : শুক্র ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা : ৪ ও ৬। শুভ বার : রবি ও শুক্র। শুভ রত্ন : হীরা ও গার্নেট।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

শরীর খুব একটা ভালো না-ও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। নিজের মনের কথা স্পষ্ট করে প্রকাশ করুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পরীক্ষায় আশানুরূপ সাফল্য পেতে পারেন।

মিথুন (২১ মে-২০ জুন)

আধ্যাত্মিক চিন্তা-চেতনা সমৃদ্ধি আসতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। আর্থিক দিক ভালো যাবে। পড়াশোনায় আনন্দ পাবেন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। কাউকে দেখে ভালো লাগতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। ব্যয় কমানোর চেষ্টা করুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। বেকারদের কারও কারও চাকরি হতে পারে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

উত্তরাধিকারসূত্রে কোনো সম্পত্তি পেতে পারেন। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনাম হতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। কোনো ঘনিষ্ঠ বন্ধু সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো থাকবে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। অবিবাহিতদের কারও কারও বিয়ে হতে পারে।

 

নিউজ ট্যাগ: আজকের রাশিফল

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩