Logo
শিরোনাম

আজকের ভালো মন্দ

প্রকাশিত:শনিবার ২৯ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৩৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/ জাতিকা। আপনার জন্মসংখ্যা : ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : চন্দ্র ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা : ২ ও ৪। শুভ বার : রবি ও সোম। শুভ রত্ন : মুক্তা ও গার্নেট।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবন ও জগৎ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

দিনটি খুব একটা অনুকূল না-ও থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।

মিথুন (২১ মে-২০ জুন)

অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

শরীর খুব একটা ভালো যাবে না। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে কারো কারো সন্তানলাভ হতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

পিতৃস্বাস্থ্য ভালো থাকবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। মন ভালো থাকবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক অনুকূল থাকতে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে। বিনয় আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। আইনগত শামেলা এড়িয়ে চলুন। অকারণ ব্যয় পরিহার করুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

সামাজিক কাজে অংশ নিতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

নিউজ ট্যাগ: আজকের রাশিফল

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩