Logo
শিরোনাম

বাটা মসলার স্বাদে চিংড়ির কোরমা

প্রকাশিত:মঙ্গলবার ২৬ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৫২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চিংড়ি মাছ পছন্দ করেন না, এমন মানুষ মেলা ভার। আর চিংড়ি সব তরকারিতেই মানিয়ে যায়। তবে চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু কোরমাও বানানো যায়। এতে উপকরণও লাগে কম, তৈরিও হয় দ্রুত। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে চিংড়ির কোরমা রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে

উপকরণ:

১. ১/৪ কাপ তেল

২. এক কাপ চিংড়ি

৩. আধা কাপ পেঁয়াজকুচি

৪. দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা

৫. এক চা চামচ কাঁচামরিচ বাটা

৬. এক চা চামচ রসুন বাটা

৭. এক টেবিল চামচ কাজুবাদাম বাটা

৮. এক চা চামচ জিরা বাটা

৯. এক কাপ দুধ

১০. পরিমাণমতো লবণ

প্রস্তুত প্রণালি

প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। গরম তেলে পেঁয়াজকুচি, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, কাজুবাদাম বাটা ও জিরা বাটা দিয়ে কষিয়ে নিন। কষানো হলে লেবুর রস ও আদা বাটা দিয়ে মাখানো চিংড়ি মাছ মসলার মধ্যে ছেড়ে দিন। এবার দুধ ও লবণ দিয়ে পাঁচ মিনিট ঢেকে রান্না করুন।

রান্না হয়ে এলে গরম মসলার গুঁড়ো, মিসমিস ও ঘি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিংড়ির কোরমা। এ রেসিপিটি সহজে তৈরি করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩