Logo
শিরোনাম

বেনাপোল সীমান্তে ২০ স্বর্ণবারসহ পাচারকারী আটক

প্রকাশিত:রবিবার ১৮ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৭৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠ এলাকা থেকে শনিবার সন্ধ্যায় ৩৩৩ গ্রাম ওজনের ২০ টি স্বর্ণবারসহ হৃদয় নামে এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।

শনিবার বিকালে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

আটক পাচারকারী হৃদয় বেনাপোলের কাগজপুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ তানভীর আহম্মেদ জানায়, তাদের কাছে গোঁপন সংবাদ আসে বেনাপোল সীমান্ত পথে বিপুল পরিমাণে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে পরে। পরে বিজিবি সীমান্তে টহল জোরদার করে। এক পর্যায়ে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে সন্দেহ ভাজন এক পাচারকারীকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী করে ৩৩৩ গ্রাম ওজনের ২০ টি স্বর্ণবার পাওয়া যায়। আটক স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।


আরও খবর

জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মী গ্রেফতার

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩