Logo
শিরোনাম

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৪

প্রকাশিত:শুক্রবার ০৭ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৮৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গোপালগঞ্জ সদরে খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী দিদার পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় আরও ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (০৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিরউদ্দিন এ তথ্য নিশিত করেছেন।

তিনি জানান, খুলনা থেকে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামে যাচ্ছিল। পথে উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন এবং গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন অন্তত ১২ জন। তাদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর