Logo
শিরোনাম

সাহরিতে যে ৪ খাবার কখনোই খাবেন না

প্রকাশিত:রবিবার ০২ মে ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৪৩০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
অনেকের অভ্যাস সকালের নাস্তার পর এক কাপ কফি পান করা। তাই তারা সেহরিতেও কফি পান করে থাকেন। বিষয়টিকে সাধারণভাবে নিলেও এটি শরীরকে বিশেষ ক্ষতির মুখে ফেলে দিতে পারে

রমজান মাস চলছে। সাহরি থেকে ইফতার আর ইফতার থেকে সাহরি পর্যন্ত ইবাদতে ব্যস্ত সময় পার করেন মুসলিমরা। এবার প্রখর গরমে রোজা চলছে। বাইরে চলাফেরায় বেশ সাবধানতা অবলম্বন করতে হচ্ছে সবাইকে। তীব্র এই গরমে রোজাদারদের সাহরি ও ইফতারের খাদ্য তালিকায় বেশ কিছু পরিবর্তন আনা প্রয়োজন।

রোজায় শরীর ও মন ভালো রাখার জন্যই খাদ্য তালিকায় পরিবর্তন অনেক বেশি জরুরি। এমন খাবার খাওয়া যাবে না যা শরীরের ক্ষতি করে এবং রোজা রাখতে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এবার তাহলে রোজাদারদের সাহরিতে যে খাবারগুলো এড়িয়ে চলা উচিত তা তুলে ধরা হলো-

কাঁচা শাক-সবজি : ডায়েট অবশ্যই করবেন। ডায়েটে সালাদ অন্তর্ভুক্ত করা ভালো হলেও সেহরিতে এসব না রাখা ভালো। কাঁচা শাক-সবজিতে ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে। এতে হজমজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া এসব খাওয়ার ফলে গ্যাস, পেট ব্যথা কিংবা পেট ফোলাভাব সমস্যা হতে পারে।

ফাস্টফুড : অধিকাংশ ফাস্টফুড তৈরির সময় চিনি বা চিনিজাতীয় জিনিস ব্যবহার করতে হয়। এছাড়া ফাস্টফুডে ফাইবার জাতীয় খাবার খুবই কম থাকে। এসব খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে নষ্ট করে দেয়।

কফি : অনেকের অভ্যাস সকালের নাস্তার পর এক কাপ কফি পান করা। তাই তারা সেহরিতেও কফি পান করে থাকেন। বিষয়টিকে সাধারণভাবে নিলেও এটি শরীরকে বিশেষ ক্ষতির মুখে ফেলে দিতে পারে। সাহরিতে কফি পানের পর সারাদিন রোজা থাকায় পেটে অ্যাসিডিক রস হওয়ার সম্ভাবনা থাকে যা গ্যাস্ট্রাইটিসের কারণও হতে পারে।

প্যাকেটজাত ফলমূল বা রস : সাহরিতে কখনোই প্যাকেটজাত ফলমূল কিংবা ফলের রস পান করবেন না। প্যাকেটজাত ফলে অতিরিক্ত চিনি যোগ করা হয়। যা কিনা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩