Logo
শিরোনাম

শীতকালে গুড় খেলে দূরে থাকে কোন কোন রোগ?

প্রকাশিত:সোমবার ২২ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শীতকালের গুড়ের স্বাদ আর গন্ধে মন বেশ ভাল হয়ে যায়। কিন্তু শরীরের উপর এর কী প্রভাব পড়ে? সে কথা জেনে রাখা জরুরি।

শীতকালে গুড় খেলে নানা ভাবে শরীরের যত্ন হয়। দূরে রাখা যায় বেশ কিছু রোগ।

১) খেজুরের গুড়ে থাকে নানা ধরনের খনিজ পদার্থ। সঙ্গে প্রোটিন আর ভিটামিনও থাকে। ফলে এই গুড় নিয়ম করে খেলে শীতকালে কাজের শক্তি বাড়ে। হজমের সমস্যা দূর হয়। কমে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও।

২) নিয়মিত গুড় খেলে কমতে পারে মা‌ইগ্রেনের সমস্যা।

৩) শীতের সময়ে অনেকেরই ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা হয়। নিয়ম করে গুড় খাওয়া গেলে সর্দি-কাশির সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হবে।

 ৪) খেজুরের গুড়ে আছে প্রচুর পরিমাণ পটাশিয়াম। শীতে যখন শুষ্ক হয়ে যায় শরীর, তখন এই গুড় আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

 ৫) এ ছাড়াও গুড়ে থাকে পর্যাপ্ত পরিমাণ আয়রন। তা শরীরের হিমোগ্লোবিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। রক্তাল্পতা দূর করে।

নিউজ ট্যাগ: শীতকালে গুড়

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩