Logo
শিরোনাম

বরিশাল বিভাগে করোনায় কমেছে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা

প্রকাশিত:মঙ্গলবার ১৭ আগস্ট ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৩৭০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বরিশাল বিভাগে কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন।

একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৫৫ জন। আর এ সময়ের মধ্যে শনাক্তের চারগুনের বেশি, ১ হাজার ৯৬ জন সুস্থ হয়েছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে দুইজন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে বরিশালে দুইজন, পটুয়াখালীতে একজন, ভোলায় একজন ও বরগুনায় দুইজন রয়েছেন। সবমিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৬ জনে।

একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ২৫৫ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৫৯৭ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ১ হাজার ৯৬ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৬ হাজার ২৪২ জন।


আরও খবর