Logo
শিরোনাম

বরিশালে হাতকড়াসহ পালাল আসামি

প্রকাশিত:রবিবার ০২ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২১৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছে। তার নাম মাসুদ খান। এ ঘটনায় হাসপাতালে দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম জানান, একটি চুরির ঘটনায় গণধোলাই খাওয়া মাসুদ খান নামের আসামিকে ৩০ ডিসেম্বর সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। তার পাহারায় ছিল দুই পুলিশ সদস্য। শনিবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে যেকোনো সময় আসামি মাসুদ পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়াসহ হাসপাতাল থেকে পালিয়ে যায়।

আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া হাসপাতালে দায়িত্বরত পুলিশের নায়েক মশিউর রহমান ও কন্সটেবল সজল ঘরামীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 


আরও খবর