Logo
শিরোনাম

ফেরি থেকে নামতে গিয়ে নিহত ৫

প্রকাশিত:বুধবার ১২ মে ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২৬১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মুন্সিগঞ্জের শিমুলিয়া বাংলাবাজার নৌ-রুটে দুই ফেরির হুড়োহুড়িতে ৫ জনের মৃত্যু। এ সময় আহত হয়েছে ১২ যাত্রী।

বুধবার (১২ মে) দুপুরে ওই ঘাটে এ ঘটনা ঘটে। এদিকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

জানা গেছে, যখন ফেরি ঘাটে ভিড়েছে তখন যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে পায়ের নিচে চাপা পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় ১২ থেকে ১৫ জনের মত আহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

ফেরির এক যাত্রী বলেন, ফেরি ঘাটে ভিড়ার সাথে সাথে সবাই এক সাথে নামতে গিয়ে এ ঘটনা ঘটে। চোখের সামনে ৫ জনের মৃত্যু দেখলাম। বিশ্বাস হচ্ছে না আমি এখনো বেঁচে আছি।

নিউজ ট্যাগ: নিহত

আরও খবর

জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩