Logo
শিরোনাম

ইন্দুরকানীতে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত:শুক্রবার ২৪ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৮০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পিরোজপুরের ইন্দুরকানীতে দুই কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে উপজেলার টগড়া মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের মো. মাহামুদ হাওলাদারের ছেলে মো. রাব্বি হাওলাদার (২৫) ও মো. ছালাম সরদারের ছেলে শহিদুল সরদার।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হকের নেতৃত্বে সংগীয় অফিসারসহ একদল পুলিশ অভিযান চালায়। এ সময় তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় আটক দেখিয়ে ওই দিন আদালতে প্রেরন করা হয়েছে।

ওসি এনামুল হক জানান, দুই কেজি গাঁজাসহ দুইজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরও খবর