
বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী এ
কথা আমরা কম বেশি সবাই জানি। অনেকে সারারাত ভিজিয়ে সকালে এক মুঠ কাঁচা বাদাম খেয়ে থাকেন।
আবার অনেকে ভাজা বাদাম খেতে বেশি পছন্দ করেন। কিন্ত কাঁচা বাদাম বা ভাজা বাদাম শরীরের
জন্য কোনটা বেশি উপকারী এই নিয়ে অনেক দ্বন্দ আছে। পুষ্টিবিদরা কী বলছে চলুন জেনে নেওয়া
যাক।
কাঁচা বাদামের উপকারিতা:
গবেষকরা বলছেন, যারা নিয়মিত কাঁচা বাদাম
খান, তাদের শরীরে পুষ্টিকর উপাদান প্রবেশের কারণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
কাঁচা বাদাম হাড় শক্তিশারী করে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, সেই সাথে ক্যান্সারের
আশঙ্কাও দূর করে।
কাঁচা বাদামে থাকে ফ্যাট, কার্বোহাইড্রেট,
ভিটামিনের মতো নানা উপাদান থাকে যার ফলে রোজ যদি অল্প করে কাঁচা বাদাম খাওয়া যায়, তা
হলে শরীরের কর্মক্ষমতা অনেকটা বেড়ে যায়। তবে কাঁচা বাদামে অনেক সময় কিছু ব্যাকটেরিয়া
থাকে যা শরীরের জন্য ক্ষতিকর।
ভাজা বাদামের উপকারিতা:
শুধু যে কাঁচা বাদাম শরীরের জন্য উপকারী
বিষয়টি এমন না। ভাজা বাদামেরও অনেক উপকারিতা আছে। ভাজা বাদামে থাকে ভাল কোলেস্টেরল,
প্রোটিন এবং ফাইবার। তাই ভাজা বাদাম খেলে হজমের সমস্যা দূর হয়। সেই সাথে রক্তে শর্করার
মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ভাজা বাদাম। ভাজা বাদাম খেলে দাঁতের ক্ষয়ও কমে।
তবে বাদাম ভাজার কারণে অনেক পুষ্টি উপাদান নষ্ট হয়ে যেতে পারে।
অনেকে মনে করেন বাদামে কোলেস্টেরল থাকায়
বাদাম খেলে ওজন বাড়ে। কিন্তু না, বাদামে উপকারী কোলেস্টেরল থাকে যা ওজন আরো নিয়ন্ত্রণে
রাখতে সাহায্য করে। বাদামে ফাইবার থাকায় বদহজমের সমস্যাও দূর হয়। বাদমে থাকা প্রাকৃতিক তেল ত্বক ভালো রাখতেও
সাহায্য করে।

