
উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে অবশ্যই আবার ক্ষমতায় নিয়ে আসতে হবে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা না থাকলে দেশটা অন্ধকারে পরিনত হবে, উন্নয়ন স্থবির হয়ে যাবে। যা কিছু ভালো দেখছেন সব ভালো ধ্বংস হয়ে যাবে। উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে অবশ্যই আবার ক্ষমতায় নিয়ে আসতে হবে। শেখ হাসিনা বিহীন বাংলাদেশ বিধ্বস্ত বাংলাদেশ হবে, অন্ধকার বাংলাদেশ হবে, দুর্নীতির বাংলাদেশ হবে। পরিক্ষীত বন্ধু শেখ হাসিনা, অসম্প্রদায়িকতার বন্ধু শেখ হাসিনা, হিন্দু-মুসলিম-বৌদ্ধ খ্রীষ্টানের সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতির নেতা শেখ হাসিনা। শেখ হাসিনা ছাড়া আমাদের কোনে গতি নাই, কোনো বিকল্প নাই।
মন্ত্রী শুক্রবার দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী সাতকাছিমা সড়কের ভীমকাঠী খালের উপর আরসিসি গার্ডার ব্রীজ এর উদ্বোধন ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন।
শ্রীরামকাঠী ইউনিয়ন চেয়ারম্যান আলতাফ হোসেন বেপারীর সভাপতিত্বে এসময় আর বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জীব দাস, মুক্তিযোদ্ধা শ্রী নিত্যনন্দ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম বায়জিদ হোসেন, ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ।

